সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে ধর্ষণ মামলায় বহিষ্কৃত এনসিপির নেতা গ্রেফতার 

কালীগঞ্জে ধর্ষণ মামলায় বহিষ্কৃত এনসিপির নেতা গ্রেফতার 

 

কালীগঞ্জ ( গাজীপুর)  প্রতিনিধি:

কালীগঞ্জে কলেজ ছাত্রীর ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পাটির (এনসিপি) বহিষ্কৃত নেতা জাহিদ মুন্সিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে গতকাল বুধবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

 

অভিযুক্ত জাহিদ মুন্সি কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড  মুনসেফপুর গ্রামের জাকির হোসেনের ছেলে এবং উপজেলা জাতীয় নাগরিক পাটির যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্বে ছিলেন।

 

গত ১৪ সেপ্টেম্বর ধর্ষিতার বড় বোন বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ধারায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনার পরে গাজীপুর জেলা জাতীয় নাগরিক পাটি তাকে দল থেকে বহিষ্কার করে থাকেন।

মামলা ও থানা সূত্রে জানা যায়,  কালীগঞ্জ পৌর এলাকায় খোদেজা শপিং কমপ্লেক্সে চশমা ও ঘড়ি ব্যবসা করতো জাহিদ মুন্সি। সম্প্রতি কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তার দোকান থেকে ঘড়ি কিনতে যায়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রতিনিয়ত  তারা মোবাইল ফোনে কথা বলে আর বিভিন্ন  স্থানে গিয়ে ঘোরাঘুরি করতে থাকেন। এক পর্যায়ে বিবাহ কথা বলে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘুরার কথা বলে ওই ছাত্রীকে রিসোর্ট, হোটেলসহ বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে জাহিদ । এরপর থেকে তাকে বিয়ে জন্য চাপ দিলে সে তালবাহানা করতে থাকে। গত ১০ সেপ্টেম্বর দুপুরে শ্রমিক কলেজ থেকে জাহিদ মুন্সি ওই ছাত্রীকে নিয়ে পূবাইল থানাধীন মীরের বাজারের এক গেস্ট হাউজে নিয়ে তাকে ধর্ষণ করে। একই দিন বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়াটারের ভেতর নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।  এবার ওই ছাত্রী বিয়ের কথা বললে তাকে হুমকি দেয় যে তার ছবিসহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে। পরে ওই শিক্ষার্থী তার বড় বোনকে বিষয়টি অবগত করে। বড় বোন বাদী হয়ে গত ১৪ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় ওই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার ৯ দিন পর অভিযুক্ত জাহিদ মুন্সিকে থানা পুলিশ মঙ্গলবার রাতে গ্রেফতার করেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান বলেন, মামলা হওয়ার পর থেকে ঊধর্তন কতৃপক্ষের দিক নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্তের ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত থাকে। মঙ্গলবার রাতে নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকা থেকে পূবাইল থানা পুলিশের সহযোগিতায় জাহিদ মুন্সিকে গ্রেফতার  করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;