কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী আজিবুর রহমান (৪৭) মৃত্যুর ঘটনা ঘটেছে ।
নিহত আজিবর রহমান ঠাকুরপাড়া এলাকার মারফত আলীর ছেলে। গত ২৩ জুলাই রাতে অতর্কিত হামলায় গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে যান তিনি।
,এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার সকালে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে উপজেলার ঠাকুর পাড়া এলাকায় ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নিহত আজিবর রহমানের পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন।
এ সময় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা খুনি সুমন, সাগর ও তাদের বাবা শরিফ উদ্দিনসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ড দাবি করেন তারা।
মানববন্ধন সূত্রে জানা যায় , গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরপাড়া এলাকায় আজিবর রহমানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় স্থানীয় সুমন, সাগর ও তাদের বাবা শরিফ উদ্দিনসহ কয়েকজন ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।
আজিবুর রহমানের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে গাজীপুরের কেপেজি হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে দীর্ঘ ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর ১৯ আগস্ট বুধবার ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নারগিস আক্তার, আন্জুমান আরা, নুসরাত আক্তার, লোবাবা আক্তার, সুফিয়া বেগম, ফরিদুল ইসলাম সাগর,শাহলম হোসেন, আনোয়ার হোসেন, সেলিম রানা সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
projonmo21.com Popular bangla online newsportal