কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন আ’লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিশিল করার চেষ্টার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে চন্দ্রা পল্লীবিদ্যুত বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পৌর ৭নংওর্য়াড বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সামশুল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন, মিনার উদ্দিন মিনার, হবি দেওয়ান, রিপন দেওয়ান, রিয়াজুল আলম রিয়াজ, জালাল উদ্দিন, মহসিন মোল্লা প্রমুখ।
এসময় বক্তারা বলেন দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখন আ’লীগ গোপনে ঝটিকা মিছিল করে নৈরাজ্য ও অস্থিশিল করার চেষ্টা করছে। কিন্তু বিএনপির দলের নেতাকর্মীরা তা হতে দিবেনা। আ’লীগ ১৭ টি বছর জণগনের ভোটের অধিকার কেরে নিয়ে দেশ শাসন করেছে। দেশকে ধংশ করে দিয়েছে। গুম, মানুষ হত্যাসহ বিএনপির শত শত নেতাকর্মীকে তারা হত্যা করেছে। ২৪ এর জুলাই আন্দোলনের মাধ্যমে আ’লীগের পতন হয়েছে। আবার তারা দেশকে ধংশের খেলার চেষ্টা করছে। আ’লীগের উদ্যেশে বলতে চাই। শান্তিতে আছেন শান্তিতে থাকেন মিটিং মিছিল করে সরকারের উন্নয়নের কাজে বাধার সৃষ্টি করলে বিএনপি তা প্রতিহত করবে।
্এসময় একটি বিক্ষোভ মিছিল পূর্বচান্দরা থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুত বাজার ও হরিনহাটি হয়ে মিরপুর প্লাজার সামনে এসে শেষ হয়। এতে বিএনপিসহ সকল অংঙ্গ সংগঠনের প্রায় ৫ হাজার নেতাকর্মী প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
projonmo21.com Popular bangla online newsportal