সর্বশেষ :
;
Home / সারাদেশ / বেশি সার গুদামজাত করার অপরাধে দুই সারের ডিলারকে দুই লাখ টাকা জরিমানা

বেশি সার গুদামজাত করার অপরাধে দুই সারের ডিলারকে দুই লাখ টাকা জরিমানা

 

কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মজুদের পরিমাণের চেয়ে বেশি সার গুদামজাত করার অপরাধে দুই সারের ডিলারকে দুই লাখ টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের দালানবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আল আমিন হালদার।

অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় প্রকাশ ট্রেডার্সের মালিক নির্মল দাসকে ১ লাখ টাকা ও এস এস কর্পোরেশনের মালিক শরীফ ভূঁইয়াকে ১ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার বলেন,প্রতিনিয়ত সরকারি নিয়ম মাফিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;