মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা অফিসের উদ্বোধন করেন এনসিপি টাঙ্গাইল জেলা আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন।
এনসিপি মির্জাপুর উপজেলা শাখার আহবায়ক আকাশ বাবু উজ্জলের সভাপতিতে ও সদস্য সচিব অ্যাডভোকেট লিটন হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপি টাঙ্গাইল জেলা আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, খেলাফত মজলিশের উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান সিটু, বাংলাদেশ খেলাফত মজলিশের মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মুনিরুজ্জামন, এনসিপি টাঙ্গাইল জেলা যুগ্ম আহবায়ক স্থপতি মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদকজ নাজমুল হোসেন প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal