জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব করনাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তির বাড়ি উপজেলার কুমরগঞ্জ ছেলিয়াপাথার গুচ্ছগ্রামে বলে জানা গেছে।
স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গভীর রাতে অভিযুক্ত ব্যক্তি বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে চুরির চেষ্টা চালায়। এ সময় ডিউটিতে থাকা দপ্তরী কাম নৈশপ্রহরী বিষয়টি টের পান এবং সাহসিকতার সঙ্গে চোরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে রাণীশংকৈল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের সম্পদ রক্ষায় দপ্তরী কাম নৈশপ্রহরীর এমন দায়িত্বশীল ও প্রজ্ঞাপূর্ণ ভূমিকার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় এলাকাবাসী তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রাণীশংকৈল থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
projonmo21.com Popular bangla online newsportal