কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা বন্ধন ক্লাবে শনিবার রাত পৌনে দশটার দিকে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গতকাল রোববার সকালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন পাঠান বাদী হয়ে এই বিষয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, মুক্তিযোদ্ধা বন্ধন অফিসের উত্তর দিক দিয়ে বাথরুমের গ্রিল ধরে দোতলায় উঠে চোরদল।পরে সিঁড়ি দিয়ে নিচে নেমে অফিস থেকে ৪৩ ইঞ্চি এলইডি টিভি এবং ৩য় তলা থেকে আকাশ ডিটিএইচ মেশিন চুরি করে নিয়ে যায় চোরচক্র।
মুক্তিযোদ্ধা বন্ধন ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন পাঠান জানান, ক্লাবের পাশে শীতলক্ষ্যা নদীর পাড়ে একটি ঘাটলা রয়েছে। বেশ কিছুদিন যাবত দেখা যাচ্ছে এখানে বখাটেদের আনাগোনা বেড়ে গেছে। ইতিমধ্যে এই ৯ নং ওয়ার্ডে অনেক চুরির ঘটনা ঘটেছে।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মো.আল আমিন বলেন, চুরি সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।
projonmo21.com Popular bangla online newsportal