সর্বশেষ :
;
Home / সারাদেশ / কা‌লিয়া‌কৈ‌রে পু‌লি‌শের হা‌তে অ‌টোরিক্সা আটক , চাল‌কের মৃত‌্যু

কা‌লিয়া‌কৈ‌রে পু‌লি‌শের হা‌তে অ‌টোরিক্সা আটক , চাল‌কের মৃত‌্যু

 

 

কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌র উপজেলা চন্দ্রা ত্রিমোড় এলাকায় অ‌ল্টোপ‌থে অ‌টোরিক্সা নি‌য়ে যাওয়ার সময় অটো আটকের পর পরই চাল‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে ঢাকা-টাঙ্গাইল মহাস‌ড়‌কে চন্দ্রায় ওয়ালটন হাইটেক কারখানার সাম‌নে বুধবার দুপু‌রে ঘটনা‌টি ঘ‌টে‌ ।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, উপ‌জেলার মাঝুখান গ্রা‌মের অ‌টো‌রিক্সা চালক মো: আলম হো‌সেন (৪২) জালশুকা এলাকা থে‌কে যাত্রী নি‌য়ে মাঝুখান বাজা‌রে আস‌ছিল । ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে চন্দ্রা ওয়ালটন হাইটেক কারখানার সাম‌নে উল্টো প‌থে ইউটার্ণ পার হ‌চ্ছিল । এসময় নাও‌জোড়র হাইও‌য়ে পু‌লিশ অ‌টো‌রিক্সা‌টি আটক ক‌রে নি‌য়ে যায় । প‌রে আলম তার যাত্রী‌দের নি‌য়ে অন‌্য এক‌টি অ‌টোরিক্সায় চন্দ্রা ত্রিমো‌ড়ে আস‌তে থা‌কে । প‌থি ম‌ধ্যে আলম অ‌চেতন হ‌য়ে প‌ড়ে । অন‌্য অ‌টোরিক্সা চালকরা তা‌কে উদ্ধার ক‌রে স্থানীয় একটি ক্লিনিকে নি‌য়ে গে‌লে চি‌কিৎসা তা‌কে মৃত ঘোষনা ক‌রে । নিহত আলম হোসেনের চাচাত ভাই মো: তোফাজ্জল হোসেন বলেন,আলম হোসেনের অটোরিকসাটি পুলিশ আটক করার পর দুই হাজার টাকা ধার করে সংগ্রহ করার জন্য মাঝখান আসতে থাকে। সে টাকা যোগার করে পুলিশকে দিয়ে তার অটোরিকসা ছাড়িয়ে নিবে এ জন্য বাসায় আসছিল। কিন্তু পথিমধ্যে অন্য অটোরিকসায় আসার সময় অজ্ঞান হয়ে পড়ে। তাকে সফিপুরে তানহা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তোফাজ্জল হোসেনের অভিযোগ মহাসড়কের সাথে সার্ভিস সড়ক দিয়ে অটো চলার নিয়ম থাকলেও পুলিশ প্রতিদিন অটোরিকসা আটক করে। পরে রেকার বিল নামে ২ হাজার ছয়শত থেকে তিন হাজার টাকা মোবাইল মেসেস রশিদ দিয়ে আদায় করে নিচ্ছে।

তানহা হাসপাতালের ম্যানেজার গোলাম মোস্তাফা বলেন, রোগি হাসপাতালে নিয়ে আসার আগেই মুত্যু হয়েছিল। পরে নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছে।

নাও‌জোড় হাইও‌য়ে থানার অ‌ফিসার ইনচার্জ আবু জাফর আহমদ জানান, পু‌লিশ অ‌ল্টো প‌থে চললেই অ‌টোরিক্সা আটক করেন । পু‌লিশ ঘটনাস্থল থে‌কে যাওয়ার সময় সে সুস্থ‌্ ছি‌লো । প্রায় আধা ঘন্টা পর খবর পাই সে স্টোক ক‌রে‌ছে । এখা‌নে পু‌লি‌শের কোন ভু‌মিকা নেই।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;