পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে বন্ধ কক্ষ থেকে খাবার হোটেল কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে টান কালিয়াকৈর খালপাড় এলাকার ওয়াজ উদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কেল্লার লতিফপুর গ্রামের মৃত ওয়াজ মাতববের ছেলে হায়দার আলী (৫৬)। তিনি দীর্ঘদিন ধরে আরোগ্য ব্যধীতে ভোগ ছিল।
পুলিশ সূত্র জানায় ওই ব্যক্তি প্রায় কয়েক বছর ধরে ওই বাড়িতে ভাড়া থেকে একটি খাবার হোটেলে কাজ করতো। এদিকে গত রোববার সকালে বাড়ির অন্যান্য ভাড়াটিয়া তার সাথে শেষ কথা বলে। এদিকে দুদিন ধরে ঘরের দরজা না খোলায় আসে পাশের লোকজনের সন্দেহ হলে ঘরের দরজা খুলে দেখে ওই ব্যক্তির অর্ধগলিত লাশ। এসময় সাড়া বাড়িতে দূগন্ধ ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের ভাতিজা রাকিবুল ইসলাম বলেন আমার চাচা এখানে প্রায় ১০ বছর ধরে একা থাকেন আমাদের পরিবারের সাথে তেমন একটা যোগাযোগ নেই। তবে তার প্রায় বুকে ব্যাথায় কাত্রাতো। নিজেই অনেক চিকিৎসা করেছে। হয়তো অসুস্থ্য ছিলো যেহেতু ভাড়া বাড়ি এই কক্ষে সে নিজেই একাই থাকতো। হয়তো দুদিন আগে তার মৃত্যু হতে পারে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন বন্ধ ঘর থেকে হোটেল কর্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন বলে জানিয়েছেন পুলিশ।
projonmo21.com Popular bangla online newsportal