হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারীপ্রতিনিধি
রুপালী মৎস্য স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়।
রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মাওলানা ওবায়দুল্লাহ সালাফি,
বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার,মৎস্য কর্মকর্তা আরিফুর আলম,খুটামারার মৎস্য চাষী সালেহা আক্তার,পশ্চিম কাঠাঁলীর মৎস্য চাষী মিটুন চন্দ্র রায়,ডাউয়াবাড়ী ইউনিয়ন সিদ্ধেশ্বরীর মৎস্য চাষী দুলাল হোসেন,প্রমুখ।
আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal