সর্বশেষ :
Home / সারাদেশ / গাজীপুরে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে পৌর যুবদলের পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

গাজীপুরে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে পৌর যুবদলের পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

 

পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর:

 

গাজীপুরের কালিয়াকৈরে ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ এবং শহরকে পরিচ্ছন্নতা রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও পৌর যুবদল নেতাকর্মীরা।

 

গতকাল শনিবার দিনব্যাপী উপজেলা চত্বরে থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন এবং ঘনবসতিপূর্ণ এলাকায় বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়।

 

জানা গেছে, শনিবার দিনব্যাপী উপজেলা চত্বরে থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জমে থাকা নালা-নর্দমা পরিষ্কার, পচনশীল ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন ও পৌর যুব দলের নেতাকর্মীরা। একই সঙ্গে হাট-বাজার ও বাণিজ্যিক এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করা হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও বিএনপি ও পৌর যুবদলের নেতাকর্মীরা জানান, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার রোধে কালিয়াকৈরের ড্রেনেজ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি স্থায়ীভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।এর আগেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ করা হয়েছে।

 

অভিযান চলাকালে সাধারণ মানুষকেও নিজস্ব আঙিনাবাস ও ছাদ পরিষ্কার রাখার প্রতি আহ্বান জানানো হয়। ডাবের খোসা, টায়ার, প্লাস্টিকের বোতল বা পাত্রে যেন কোনোভাবেই তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচারও চালানো করা হবে। জনস্বার্থে এই পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন যৌথ পরিদর্শনের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

 

পৌর যুবদল নেতা সদস্য সচিব আমজাদ হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ও গাজীপুর- ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের দিক নির্দেশনায় শনিবার সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে। পৌর যুবদলের প্রতিটি নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগ এ কাজে অংশ নিয়েছেন। এ ধারা অব্যাহত থাকবে।

 

উপজেলা নিবার্হী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন জানান, পৌরসভা এবং উপজেলার বিভিন্ন মহল্লা পাড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম চালানো হবে। যাতে করে ডেঙ্গু মশলার লাভা সৃষ্টি না হতে পারে । এ পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!