পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ সড়ক র্দূঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
কনিবার বিকালে উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়াল বাথান এলাকার জোড়াব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো কিশোরগজ্ঞের পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আলমগীর হোসেন(৩০) ও খোরশেদ মিয়ার ছেলে হানিফ আলী(৪৩)।এ ঘটনায় গাড়ি দুটি উদ্ধার করেছে পুলিশ।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায় শনিবার বিকালে চারটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জোড়াব্রীজ এলাকায় একটি অটোরিকসা নিয়ন্ত্রন হাড়িয়ে ব্রীজের সাথে ধাক্কা দিলে অটোরিকসা ধুমরে মুছরে যায়। এসময় সড়কে যানজটের সৃষ্টি হলে দাড়িয়ে থাকা একটি শ্যামলি পরিবহনের বাসের পিছনে আরেকটি গরু ভর্তি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও এক গরু ব্যবসায়ী নিহত হয়। এ ঘটনায় আরো তিন গরু ব্যবসায়ী গুরতর আহত হয়। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মীরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তবে তাতক্ষনিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ আরো জানায় গরু ভর্তি পিকাআপ ভ্যানটি সিরাজগজ্ঞ থেকে ৮ টি গরু নিয়ে কিশোরগজ্ঞের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জোড়াব্রীজ এলাকায় আসলে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় মহাসড়কে প্রায় এক ঘন্টা যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি জাফর আলী খান বলেন সড়ক দূঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছে। আরো তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন। তবে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal