জসীমউদ্দিন ইতি , ঠাকুরগাঁও:
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে ‘শূন্য’ শতাংশে। এসব প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই আশঙ্কাজনক তথ্য পাওয়া গেছে।
পাস না করা ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো।
১. আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় (ঠাকুরগাঁও সদর)
২. অনভারদিঘী উচ্চ বিদ্যালয় (ঠাকুরগাঁও সদর)
৩. মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় (রাণীশংকৈল)
৪. তাওরিগাঁও উচ্চ বিদ্যালয় (হরিপুর)
৫. রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় (হরিপুর)
শিক্ষা অফিস সূত্রে,
দিনাজপুর শিক্ষা বোর্ডের সরকারি তথ্যপত্র অনুযায়ী, ঠাকুরগাঁও জেলা থেকে এবার মোট ১৭,৬৮৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯,৮৮৬ জন এবং জেলায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৯৯ শতাংশে।
ছাত্র: ৮,৯৩৩ জন অংশ নিয়ে পাস করেছে ৪,৪৯৭ জন (পাসের হার ৫০.৩৪%)।
ছাত্রী: ৮,৭৫১ জন অংশ নিয়ে পাস করেছে ৫, ৩৮৯ জন (পাসের হার ৬১.৫৮%)।
জিপিএ-৫: জেলাজুড়ে জিপিএ-৫ অর্জন করেছে মোট ১,৪৬৪ জন শিক্ষার্থী।
বিপর্যয়ের কারণ ও জেলা শিক্ষা অফিস
সূত্রে জানা গেছে,
খোঁজ নিয়ে জানা যায়, শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল একেবারেই হাতেগোনা এবং তাদের একটি বড় অংশ ছিল অনিয়মিত। দু-একজন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ায় তারা ফেল করার সাথে সাথে পুরো প্রতিষ্ঠানের ফলাফল শূন্যে নেমে আসে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের এসব বিদ্যালয়ে পাঠদানে নিয়মিত তদারকির অভাব এবং শিক্ষক সংকটকেও স্থানীয় শিক্ষাবিদরা দায়ী করছেন।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার শাহিন আক্তার বলেন, কেন এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল হলো তার যৌক্তিক কারণ দর্শাতে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের নোটিশ দেওয়া হচ্ছে এবং সার্বিক একাডেমিক মান উন্নয়নে তদারকি বাড়ানো হবে।
projonmo21.com Popular bangla online newsportal