সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে নকল পণ্যের গুদামে ভোক্তা-অধিদপ্তরের অভিযান, গোডাউন সিলগালা

কালিয়াকৈরে নকল পণ্যের গুদামে ভোক্তা-অধিদপ্তরের অভিযান, গোডাউন সিলগালা

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক কামরাঙ্গা চালা এলাকায় একটি বহুতল ভবনে অবৈধ একটি গুদামে গতকাল মঙ্গলবার বিকালে অভিযান চালিয়েছে গাজীপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।  এসময় ওই গোডাউনে থাকা বিভিন্ন নামিধামি ব্র্যান্ডের নকল পন্য জব্দ ও গোডউনটি সিলগালা করা হয়।

এ অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা- অধিকারের সহকারী পরিচালক আফসানা পারভীন। এসময় আরো উপস্থিত ছিলেন কম্পিউটার রেজিষ্টার প্রদিপ্ত কুমার সিকদারসহ প্রশাসনিক কর্মকর্তারা।

ভোক্তা-অধিকার সূত্র জানায় দীঘদিন ধরে ওই এলাকার সুজন মিয়ার বহুতল ভবনের একটি ফ্লাটে এস এম ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্টান খুলে বিভিন্ন ব্র্যান্ডের নাম সিল নকল করে নকল সাবান, পারফিউম, স্যাম্পুসহ বিভিন্ন পন্য তৈরি করে বিক্রি করে আসছে সোহাগ ভূইয়া নামে এক ব্যক্তি।  যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ এতে করে মানব দেহে তৈরি হতে পারে নানা রোগ ব্যাধি।  এদিকে মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা ভোক্তা অধিদপ্তর। এদিকে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যায় গোডাইন মালিক ও কর্মচারীরা। পরে সেখান থেকে নকল পন্য জব্দসহ গোডাইনটি সিলগালা করে দেয় ভোক্তা অধিদপ্তর।

এছাড়াও সেখানে ভারতীয় বিভিন্ন রুপসজ্জা ও ব্যাথাদায়ক পণ্যসহ ট্রেড লাইসেন্স না থাকায় এবং পন্যের গায়ে নিজেদের তৈরি লগো ব্যবহার ও গুদামজাত করায় আইয়ান ভিলার দু’ই তলার একটি কক্ষকে সিলগালা করা হয়। পরে মুল মালিক পলাতক থাকায় কারণ দর্শনোর নোটিশ দিয়ে রুমটি সিলগালা করা হয়।

 

জেলা ভোক্তা- অধিদপ্তরের সহকারী পরিচালক আফাসানা পারভীন বলেন গোপন সংবাদের ভিত্তিতে গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।  তবে মালিককে পাওয়া যায়নি পন্য জ্বদ করা হয়েছে।  তারা র্দীঘদিন ধরে তারা বিভিন্ন নামিদাবি কোম্পানির সিল লোগো নকল করে পন্য তৈরি করে আসছিলো। এ ধরনের অভিযান সব সময় অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!