সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারদন্ড

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারদন্ড

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবককে বিনাশ্রমে ১ মাসের কারদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি শামশুন নাহার শিলা তার নিজ র্কাযালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো মুন্সিগজ্ঞের শ্রীনগর উপজেলার জাঙ্গালহাটি গ্রামের মৃত সুনিল পালের ছেলে জয়পাল(৫৫) ও শেরপুর সদর উপজেলার সজালিয়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে সুলতান মাহমুদ(৫০)।

পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায় গত সোমবার রাতে পুলিশ বিভিন্নস্থানে মাদক বিরোধী অভিযান চালায়।  এসময় মাদক সেবনের সময় দুইজনকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।  পরে মঙ্গলবার বিকালে সহকারী কমিশনানের র্কাযালয়ে হাজির করলে তাদের দুইজনকে ১ মাস করে বিনাশ্রমে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।  পরে তাদের গাজীপুর জেল হাজতে পাঠায় পুলিশ।

 

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন মাদক সেবনের দায়ে দুইজনকে ১ মাসের কারদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।  পরে তাদের জেল হাজতে পাঠনো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!