সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকার একাই একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছেন ইউএনও

জলঢাকার একাই একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করছেন ইউএনও

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,  নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলা প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব একাই সামলাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী। উপজেলা নির্বাহী কর্মকর্তার মূল দায়িত্বের পাশাপাশি বর্তমানে তিনি উপজেলা পরিষদের প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক হিসেবেও কাজ করছেন।

 

শুধু তাই নয়, উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও তার কাঁধে। একইসঙ্গে উপজেলা প্রশাসনের অধীনস্থ একাধিক দপ্তর প্রধানের কাজ তদারকি, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান আয়োজিত আলোচনা সভা, সেমিনার, কর্মশালা, সমাবেশ, মতবিনিম সভা সহ বিভিন্ন কর্মসূচীতে  নিয়মিত অংশগ্রহণ করতে হচ্ছে তাকে।

 

উপজেলার সুধীজনরা বলছেন, একজন নারী কর্মকর্তার পক্ষে এতগুলো গুরু দায়িত্ব একসঙ্গে পালন করা মোটেও সহজ কাজ নয়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জলঢাকায়

 

যোগদানের পর থেকেই সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন ।একজন নারী কর্মকর্তার হাতে এতগুলো পদ একসঙ্গে থাকায় কাজের চাপ একটু বেশীই। স্থানীয়দের প্রত্যাশা তার নেতৃত্বেই উপজেলার  প্রশাসনিক কার্যক্রম গতিশীল হবে এবং উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হবে।

 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, “আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে আমার উপর অর্পিত সকল দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সাথে প্রতিপালনের চেষ্টা করে যাচ্ছি। তবে, উপজেলার সার্বিক উন্নয়নকে কার্যকর ও বেগবান করতে হলে সকল শ্রেণী- পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!