সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ভাই বোনের সংবাদ সম্মেলন

জলঢাকায় ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ভাই বোনের সংবাদ সম্মেলন

 

 

 

নীলফামারী প্রতিনিধি

 

 

নীলফামারীর জলঢাকায় ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

 

 

মঙ্গলবার দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের রথের বাজার মৌজার ৩৪০ শতক জমি-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ জুলাই বিভিন্ন গণমাধ্যমে

 

প্রচারিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করেন এক ভাই দুই বোন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য  আব্দুস সাত্তার বলেন, রথের বাজার এলাকার আবুল কালাম আজাদ ও আব্দুস সালাম গং নিজেদের বাড়িতে নিজেরাই গত ৯ জুলাই আগুন দিয়ে পরে তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদ প্রচার করেছেন।

 

তিনি আরও  বলেন, কৈমারী ইউনিয়ন  মৌজার রথেরবাজার এলাকার ৩৪০ শতক জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিষয়ে আদালতের একাধিক রায় তাদের পক্ষে রয়েছে। এ সময় তারা উপস্থিত সাংবাদিকদের আদালতের রায়, খতিয়ানসহ বিভিন্ন বৈধ কাগজপত্র প্রদর্শন করেন। তাদের দাবি, আদালতের রায় থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী একটি মহলের কারণে তারা এখনো ওই জমিতে স্বাভাবিকভাবে প্রবেশ ও ভোগদখল করতে পারছেন না।

 

তারা আরও অভিযোগ করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা তথ্য প্রচার ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি তারা প্রকৃত তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। এসময়  উপস্থিত ছিলেন শামসুন্নাহার, আব্দুস সাত্তার ও রাবেয়া খাতুন।প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!