নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলার কাঠাঁলী ইউনিয়নের পশ্চিম কাঠালী কালীর ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে স্কুলে তালা দিয়ে চলে গেছেন শিক্ষক ও কর্মচারী। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৬ জুলাই ) দুপুর ২টা ১৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, পশ্চিম কাঠালী কালীর ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই। বিদ্যালয়ের পাঠদান ও অফিস কক্ষ সহ পুরো বিদ্যালয়ের কক্ষ সমুহ তালাবদ্ধ।
স্থানীয়রা জানান, এমনিতেই গত কয়েক দিনের বৃষ্টি ও গরমের কারনে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিদ্যালয় খোলা হলেও শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।
বিদ্যালয় সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা এক শিক্ষার্থীর অভিভাবক ‘সহ কয়েকজন জানান, স্কুল ছুটি দিয়ে বাড়ি গেছেন স্যারেরা। কেন
এত তারাতারি ছুটি দিল আমরা জানিনা। তারা আরো বলেন বিদ্যালয় ছুটি হবে ৪ টায় তারা আগে ছুটি দিয়ে দিছে।তাহলে বাচ্চারা শিখবে কি।সরকারতো তাদের বেতন সহ সুযোগ সুবিধা দেয়। তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক জানান ১৬ জুলাই দিবস পালন করেই ছুটি দিয়েছে।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহিন্দ্রর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য না করে ১৫ মিনিট পরে কথা হবে জানান।পরবর্তীতে কল দিলে তিনি আর কল ধরেননি।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরমানা
জানান তিনি এটা কেন করলেন জানিনা।বিষয়’টা আমাকে জানালেন এটা আমি জেনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রবিউল জানান বিষয় টি আমি খবর নিচ্ছি। আর বক্তব্য নিলে সামনে আসেন।
projonmo21.com Popular bangla online newsportal