সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় পরীক্ষার্থীর মোবাইল ও মানিব্যাগ ছিনতাই, 

জলঢাকায় পরীক্ষার্থীর মোবাইল ও মানিব্যাগ ছিনতাই, 

 

 

নীলফামারী প্রতিনিধি |

 

 

নীলফামারীর জলঢাকায় প্রকাশ্যে দিবালোকে এক এইচ এস সি পরীক্ষার্থীর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বিএমআই কলেজের এইচ এস সি পরীক্ষার্থীরা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে বের হওয়ার পর এ ঘটনার শিকার হন বলে জানা গেছে।জানাযায়  পরীক্ষার্থী পরীক্ষা শেষে সরকারী কলেজের প্রধান গেটের কাছে আসলে তাদের ৫ থেকে ৬ জন মোটর সাইকেল আরোহী তাদের পথরোধ করে দুর্বৃত্তরা ভয়ভীতি প্রদর্শন করে চাদঁ মিয়া  নামেএক পরীক্ষার্থীর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।তাঁর বাড়ি গোলনা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায়।

 

স্থানীয়দের প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে দিনের আলোয় যদি পরীক্ষার্থীরাও ছিনতাইয়ের শিকার হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত? অভিভাবক ও সচেতন মহল বলছেন, পরীক্ষাকেন্দ্রের আশপাশে দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটছে।

 

তারা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং পরীক্ষাকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

 

দিনের বেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন ছিনতাইয়ের অভিযোগ জলঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!