কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর সফিপুর পূর্বপাড়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ| এসময় তারকাছ থেকে ১৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৭শ ৯০ টাকা উদ্ধার করা হয়|
গ্রেফতারকৃত ব্যক্তি হলো উপজেলার সফিপুর পূর্বপড়া এলাকার আব্দুর রউফ এর ছেলে নোমান আলী(৩৮)| তার বিরুদ্ধে একাদিক মাদক মামলা রয়েছে|
পুলিশ সূত্র জাানায় র্দীঘদিন ধরে নোমান মাদক বিক্রি করে আসছে| তাকে মানুষ মাদক সম্রাট বলে জানে তার বিরুদ্ধে ধর্ষনসহ একাধিক মাদক মামলা রয়েছে& এদিকে বৃহস্পতিবার দুপুরে পূর্বপাড়া এলাকায় মাদক বিক্রর সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়| এসময় নোমানকে মাদক বিক্রির সময় পুলিশ তাকে গ্রেফতার করে|
মৌচাক ফাড়ি পুলিশের উপ- পরিদর্শক ওমর ফারুক বাবু বলেন নোমানকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে| এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন|
projonmo21.com Popular bangla online newsportal