সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে বিক্ষোভ, বিদ্যুত অফিস ঘেরাও

কালিয়াকৈরে লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে বিক্ষোভ, বিদ্যুত অফিস ঘেরাও

 

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার সকালে ঘনঘন লোডশেডিং ও বাড়তি বিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পল্লীবিদ্যুত অফিস ঘেরাও করেছে এলাকাবাসী| পরে পল্লীবিদ্যুত কতৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে|

এলাকাবাসী ও বিদ্যুত অফিস সূত্র জানায় গত এক সপ্তাহ ধরে উপজেলার মৌচাক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং বেড়েছে| এতে জনজীবন অতিষ্ট হয়ে পড়ছে| এতে করে বিশুদ্ধ পানির সংকটসহ শিশু ও বৃদ্ধরা অসুস্থ্র হয়ে পড়েছে|এক দিকে লোডশেডিং অন্যদিকে বাড়তি বিলের জামেলা| পরে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করে| এসময় বিক্ষোভের এক পর্যায়ে পল্লীবিদ্যুতের মৌচাক জোনাল অফিস ঘেরাও করে প্রতিবাদ সভা করে| প্রতিবাদ সভায় এলাকাবাসীর পক্ষ্যে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম,আবুল কাশেম, মোঃ সিরাজুল ইসলাম, সোহেল আহমেদ, ইমরান বাদশা প্রমুখ| এসময় বক্তারা বলেন এক সপ্তাহ ধরে আমরা বিদ্যুত পচ্ছিনা| ঘনঘন লোডশেডিং এর কারনে আমাদের জীবন অতিষ্ট হয়ে পড়েছে| দিনে চার থেকে পাচ ঘন্টা পর পর বিদ্যুত আসে তাও আবার ১০ মিনিটের জন্য| বাসা বাড়িতে বিশুদ্ধ পানির সমস্যা| তাছাড়াও অধিকাংশ মানুষ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক তারা ডিউটি শেষ করে ঠিকমতো ঘুমাতে বা বিশ্রাম নিতে পারেনা|

 

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর মৌচাক জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন সকালে এলাকাবাসী লোডশেডিং এর কারনে এলাকবাসী অফিস ঘেরাও করে| পরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস দিলে তারা চলে যায়| বিদ্যুতের গ্রীড থেকেই সাপ্লাই কম পাই এখানে তো আমাদের কিছু করার নেই& গ্রাহকের সন্তুষ্টি আমাদের কম্য|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!