সর্বশেষ :
Home / সারাদেশ / মানিকগঞ্জে কাসাদহ খাল পুনঃখনন কাজ পরিদর্শনে দুই মন্ত্রী

মানিকগঞ্জে কাসাদহ খাল পুনঃখনন কাজ পরিদর্শনে দুই মন্ত্রী

 

 

আব্দুল আল মামুন,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:

 

দেশের নদ-নদী ও খাল পুনরুদ্ধারে সরকার দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাসাদহ খাল পুনঃখনন কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

 

বুধবার দুপুরে কাসাদহ খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় তারা প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতির তথ্য নেন। পরে দুই মন্ত্রী বৃক্ষরোপণ করেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

 

আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

“দেশের নদ-নদী পুনরুদ্ধার, নাব্যতা বৃদ্ধি এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে সরকার তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি উদ্যোগ বাস্তবায়ন করছে।”

 

ত্রাণমন্ত্রী বলেন, পানি বণ্টনে বৈষম্য ও নাব্যতা সংকটের কারণে দেশের অনেক নদী অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে। এসব নদী ও খাল পুনরুদ্ধারে সরকার দেশব্যাপী পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি জানান, অতিবৃষ্টি ও আগাম বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় কাজের গতি কমলেও আগামী শুকনো মৌসুমে দ্রুত কাজ সম্পন্ন করা হবে।

 

খাল খনন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

পরিদর্শন শেষে দুই মন্ত্রী দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার আরও দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!