সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত 

জলঢাকায় জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,

নীলফামারী প্রতিনিধি

 

 

নীলফামারীর জলঢাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গনতান্ত্রিক মূল্যাবোধ বিকাশে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

 

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত এ জনসচেতনতা মূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার,স্বাস্থ্য কমপ্লেক্সেের পপ কর্মকর্তা নন্দা সেন গুপ্তা, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আশরাফুজ্জামান,

অনির্বাণ স্কুলের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, রিপোর্টাস ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন,সাংবাদিক মাইদুল হাসান,সহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্টানের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

 

সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধির করার জন্য আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!