সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে পুলিশের অভিযানে পাঁচ মাদক কারবারী গ্রেফতার, ইয়াবা উদ্ধার

কালিয়াকৈরে পুলিশের অভিযানে পাঁচ মাদক কারবারী গ্রেফতার, ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আন্দার মানিক এলাকা থেকে গত শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে পাচঁ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ|এসময় তাদের কাছ থেকে ২৬৭ টি পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ| পরে রোববার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়|

গ্রেফতারকৃতরা হলো উপজেলার আন্দারমানিক এলাকার হাবিবুর রহমানের ছেলে শাহিন আহমেদ(২৩), নুরুল ইসলামের ছেলে আজিবর রহমান(২৮), নারায়নগজ্ঞের সদর উপজেলার বাবু রাইল গ্রামের মৃত মহিজ উদ্দিনের ছেলে তানভীর আহমেদ(৩০), ফুলবাড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম(৩৩) ও বরিশালের হিজলা উপজেলার বাধুয়া গ্রামের মৃত জয়নাল ব্যাপারীর ছেলে মামুন(২৩)|

 

পুলিশ সূত্র জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো| এতে যুব সমাজ ও পরিবেশ হুমকির মুখে পড়ছে| এদিকে সারা উপজেলায় মাদক নির্মূলে সচেতন সমাজ যখন অভিযান পরিচালনা ও মানববন্ধন ও বিক্ষোভ করছে| এদিকে শনিবার রাতের সাড়ে দশটার দিকে উপজেলার আন্দারমানিক পূর্বপাড়া বালুরমাঠ এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়| এসময় ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪জনকে গ্রেফতার করে পুলিশ| অপরদিকে একই দিন রাতে ফুলাবড়িয়া এলাকা থেকে ১৭ পিচ ইয়াবাসহ আরেক যুবককে গ্রেফতার করা হয়|

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে|

 

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানায় মাদকসহ ৫ যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে| তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;