সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় বিভিন্ন দপ্তর ও উন্নয়ন কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক।

জলঢাকায় বিভিন্ন দপ্তর ও উন্নয়ন কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক।

 

 

 

নীলফামারী জেলা প্রতিনিধি

 

 

নীলফামারীর জলঢাকায় বিভিন্ন সরকারী  দপ্তর ও উন্নয়ন কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক।

মঙ্গলবার বিকালে রুটিন কর্মসূচির অংশ হিসাবে

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান  জলঢাকা উপজেলা পরিষদ

পরিদর্শন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,জলঢাকা থানা, সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়,

বালাগ্রাম সাউথ সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুন্দিবাড়ী কমিউনিটি ক্লিনিক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন  উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক শিশুদের প্রাথমিক শিক্ষায় কিভাবে আনন্দ মুখর পরিবেশে দেয়া যায়, এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন ও বালাগ্রাম সাউথ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে  বাচ্চাদের মাঝে পড়ালেখা ও খেলার সামগ্রী বিতরণ করেন। এর আগে তিনি  প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির আওতায় উপজেলা পরিষদের পুকুর পার, থানার ক্যাম্পাসের বৃক্ষরোপনে বৃক্ষ রোপন করেন।  এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী জেলা প্রশাসককে একটি বিদেশি ফলের চারা উপহার দেন।

কৃষি বিভাগের আওতাধীন উত্তম কৃষি চর্চা অনুসরণকৃত প্রদর্শনী প্লটে দর্শন করেন, উপজেলা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এসময তিনি সকলের প্রতি সরকারে উন্নয়ন কার্যক্রম তরান্বিত করার ও নিজ দায়িত্ব সঠিক ভাবে করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!