নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক দোকানপার এলাকায় মঙ্গলবার সকালে কারখানা কতৃপক্ষের অব্যবস্থাপনায় ইলেকট্রিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবুল কালাম আজাদ(২১) নামে এক সহকারী ইলেকট্রিক শ্রমিকের মৃত্যু হয়েছে|
নিহত ওই শ্রমিক হলো দিনাজপুরের বিরল উপজেলার শংকরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে| সে সামশুদ্দিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার সহকারী ইলেকট্রিক সিয়ান হিসেবে কাজ করতেন|
কারখানা ও পুলিশ সূত্র জানায় মঙ্গলবার সকালে আটটার দিকে কারখনার যায় আজাদ|এসময় লাইনে বৈদ্যুতিক কাজ করার সময় ওই ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়| পরে তাকে কারখানা কতৃপক্ষ আহত অবস্থায় উদ্ধার করে সফিপুর তানহা হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন| পরে বিষটি জানতে পেরে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ|
তবে শ্রমিকদের অভিযোগ কারখানায় ˆবদ্যুতিক কাজের সময় কতৃপক্ষের নিরাপত্তা অব্যবস্থাপনার কারনে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে|
নিহতের দুলাভাই রায়হান আহমেদ জানায় সকালে দশটার দিকে আমাদের কারখানা থেকে ফোন করে আজাদের মৃত্যুর কথা জানায় কতৃপক্ষ| পরে তানহা হাসপাতালে গিয়ে মৃত দেহ দেখতে পাই| পরে জানতে পারি ইলেকট্রিক কাজ করতে গিয়ে আমার শ্যালক নিহত হয়েছে|
কারখানার এডমিন ম্যানেজার তাপস কুমার বলেন ইলেকট্রিক কাজ করতে গিয়ে আজাদ মারা যায়| তবে অসাবধনতা বসত এ ঘটনা ঘটেছে| আইনগত প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে| তবে কারখানার পক্ষ থেকে নিহতের পরিবারকে ক্ষতিপূরন দেয়া হবে|
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন শ্রমিক মৃত্যুর ঘটনায় কারখানায় পুলিশ পাঠিয়েছি|আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন|
projonmo21.com Popular bangla online newsportal