সর্বশেষ :
Home / সারাদেশ / গাজীপুরে চার গরুচোরকে গ্রেফতার করেছে পুলিশে , ৬ গরুসহ দেশীয় অস্ত্র ও ট্রাক উদ্ধার

গাজীপুরে চার গরুচোরকে গ্রেফতার করেছে পুলিশে , ৬ গরুসহ দেশীয় অস্ত্র ও ট্রাক উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:

গাজীপুরের কালিয়াকৈরে সিনাবহ এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক থেকে তিনটি গরু ও ট্রাকসহ চোর সন্দেহে তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী|পরে পুলিশের অভিযানে চুরি যাওয়া আরো তিনটি গরু উদ্ধার ও ঘটনার সাথে জরিত আরেকজনকে গ্রেফতার করে পুলিশ

আটককৃতরা হলো তানজিরুল (২২) , আল আমিন (৩২), গোলাম মোস্তফা(৫০) ও তার স্ত্রী নাসরীন বেগম (৪০) এসময় ওই ট্রাক থেকে একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ|

 

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় সকালে সাড়ে আটটার দিকে তিনটি গরু নিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে সফিপুর টু বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন এসময় সিনাবহ বাজারে এলাকায় পৌঁছালে এলাকাবাসী সন্দেহ হলে ট্রাকটিকে থামায়|এসময় ওই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে| এসময় তাদের কথা ও তথ্য মিল না পেয়ে পরে গাড়ি তল্লাশি করে তিনটি গরু ও দেশীয় অস্ত্র দেখতে পেয়ে তাদেরকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে| এদিকে এ ঘটনার পর থেকেই থানার ওসি শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম তদন্তে নামে| এদিকে গ্রেফতারকৃতরা গরু চুরির ঘটনা শিকারক্তিমুলক জবান বন্দি দিলে| তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বড় কাঞ্চরপুর মোস্তাফার বাড়ির পিছনে জঙ্গলে বাধা অস্থায় আরো তিনটি গরু উদ্ধার করেন পুলিশ| এসময় তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়|দীর্ঘদিন ধরে মোস্তাফা কসাই চোরাই গরু কিনে জবাই করে মাংস বিক্রি করে আসছে| এর আগেও চোড়াই গরু কিনে বিক্রির একাদিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে|

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন গরু চুরির ঘটনায় নারীসহ চারজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে| ৬ টি গরু উদ্ধার করা হয়েছে| ঘটনার সাথে জরিত বাকীদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রয়েছে| তবে গরুর প্রকৃত মালিকের সন্ধান চলছে| সন্ধান পেলে তাদের কাছে হস্তান্তর করা হবে| এ বিষয়ে তদন্ত চলছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!