সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় মিনি পৌর পার্ক উদ্বোধন

জলঢাকায় মিনি পৌর পার্ক উদ্বোধন

 

নীলফামারী প্রতিনিধি

 

 

নীলফামারীর জলঢাকায় পৌর মিনি পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

 

বৃস্হপতিবার দুপুরে পৌর এলাকার প্রাণকেন্দ্রে নীল সাগর ক্যানেল পাড়ে পৌর সভা কতৃক নির্মিত মিনি পৌর পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। তিনি ফিতা কেটে পার্কের উদ্বোধন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  দীপঙ্কর রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জাহিদ ইমরুল মোজাক্কিন, সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার,শিক্ষা অফিসার শরিফা আখতার, খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম, পৌর সচিব আশরাফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মর আল হাসান, জেলা এনসিপির যুগ্ম আহবায়ক মোহাইমেনুর রহমান সানা প্রমূখ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান “বলেন পার্ক বিনোদনের জায়গা, এখানে মানুষ আসে সময় কাটানোর জন্য, ক‍্যালেনের পাশে এই পরিবেশটা অনেক চমৎকার। বিনা টিকিটে এর সৌন্দর্য উপভোগ করতে পারবে। এটা যেমন জনগণের জন্য ঠিক এটা রক্ষনাবেক্ষনের দায়িত্ব সবার”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!