সর্বশেষ :
;
Home / আইন আদালত / টমেটো ছাড়াই তৈরি হতো টমেটো সস! ২লক্ষ টাকা জরিমানা 

টমেটো ছাড়াই তৈরি হতো টমেটো সস! ২লক্ষ টাকা জরিমানা 

 

 

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:

 

 

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বংকী এলাকায় ভোক্তা অধিদপ্তর একটি অবৈধ টমেটো সস্ কারখানায় অভিযান পরিচালনা করে মালিককে দুই লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে। সোমবার সকালে জহির হট টমেটো সস্ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার ভিতরে শিশুদের লোভনীয় খাবার- চিপসসহ মাত্রাতিরিক্ত কেমিক্যাল মেশানো বিভিন্ন ধরণের সরঞ্জামাদি পাওয়া যায়। কারখানার কোন লাইসেন্স বা বৈধ কাগজপত্রও নেই । এছাড়া দীর্ঘদিন যাবৎ এ কারখানায় অনুমোদনবিহীন রং মিশিয়ে সস্ তৈরি করাসহ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক উপাদান ব্যবহার করার দায়ে কারখানার মালিক জহিরুল ইসলামকে ২লক্ষ টাকা জরিমানা করেছেন টাঙ্গাইল জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রোমেল। এসময় জব্দকৃত এক হাজার লিটার সস্ ধ্বংস করেন।

 

জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা এবং বিক্রয়ের জন্য সংরক্ষিত এক হাজার লিটার সস্ এবং ক্ষতিকর রং ধ্বংস করা হয়েছে। জেলা ভোক্তা সংরক্ষণ আইনে এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;