
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ধুপাচালা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। রোববার সকালে জয়দেবপুর-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত হলেন- সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাবিববুর গ্রামের ভূষণ চন্দ্র দাসের ছেলে নৃপেন্দ্র চন্দ্র দাস (৩৫)। তিনি ভালুকার এনভয়টেক্সটাইল কারখানার নিরাপত্তকর্মীর দায়িত্বে ছিলেন।
এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ জানায়, ময়মনসিংহের ভালুকায় এনভয়টেক্সটাইল নামের একটি কারখানায় চাকরি করতেন নৃপেন্দ্র চন্দ্র দাস। কোন কারণে তিনি শনিবার রাতে গাজীপুরে আসে। রোববার সকালে মৌচাক রাখালিয়াচালা এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে থেকে তার কর্মস্থলের একটি আইডি কার্ড পাওয়া গেছে।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আজিবুর হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
projonmo21.com Popular bangla online newsportal