নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ড্রাস্টিয়াল পার্কের শ্রমিকরা শনিবার সকাল থেকে বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছে। তবে পুলিশ শ্রমিকদের সাথে কথা বলে সড়ক থেকে সরানোর চেষ্টা করেনি। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগরের সারোবো এলাকায় বেক্সিমকো ইড্রাস্টিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বৈষ্যম বিরোধী ছাত্র-জনতার অভ্যুথানের পর গত কয়েক মাস ধরে শ্রমিকরা প্রতি মাসেরই আন্দোলন করে বেতন আদায় করছে। চলতি মাসেও আশপাশের প্রায় সব কারখানার বেতন ভাতা পরিশোধ করা হলেও চলতি মাসের ১৬ তারিখ হয়ে গেলেও বেক্সিমকোর শ্রমিকরা বেতন পায়নি। যার কারনে বেতনের দাবিতে শনিবর সকাল সাড়ে আটটা থেকে কারখানার কয়েক হাজার শ্রমিক কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কারখানা থেকে কিছু সামনে চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতেই ওই সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে চরম দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।
শিল্প পুলিশ জানায়, এ কারখানার শ্রমিকদের প্রতি মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে তাদের বেতন দেয়া হতো। কিন্তু মালিকদের কেউ না থাকায় এখন বেতন ঠিকমতো পাচ্ছেন না। যার কারণে তারা গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করে। ম্রসিকরা বেতনের দাবীতে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে আছে। এতে উভয়দিকে ১০ থেকে ১৫ কিলোমিটার পযন্ত যানজটের সৃষ্টি হয়েছে। অনেকে বিকল্প পথে যাওয়ার চেস্টা করছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ঘটনারস্থলে শিল্প পুলিশ ও সোনাবাহিনীর সদস্যরা রয়েছে। তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন।
projonmo21.com Popular bangla online newsportal