সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আনসার একাডেমী তিন নাম্বার গেইট এলাকায় রবিবার সন্ধ্যায় মহাসড়কের ডিভাইডার পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আমিরুল ইসলাম (৩৭) নামের পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মন্নুনগর টেকপাড়া এলাকার তজিব আকন্দের ছেলে ।সে স্থানীয় একটি পোশাক কারখানা শ্রমিক ছিলেন। খবর পেয়ে গঠনস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে নাও জোর হাইওয়ে পুলিশ ।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায় নিহত ওই পোষাক শ্রমিক সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে আনসার একাডেমী সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পার হচ্ছিলেন। এ সময় চন্দ্র থেকে ছেড়ে আসা অজ্ঞাতনামা গাড়ির চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে ওই পোষাক শ্রমিক নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাওজোর হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!