সর্বশেষ :
Home / সারাদেশ / গাংনীতে মীনা দিবস পালিত হয়েছে

গাংনীতে মীনা দিবস পালিত হয়েছে

 

 

জাহাঙ্গীর আলম সবুজঃ

মেহেরপুরের গাংনীতে মীনা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘নিরাপদ ও আনন্দঘন পরিবেশে মানসম্মত শিক্ষা’।

 

শনিবার সকাল সাড়ে ৮ টার সময় গাংনী উপজেলা শ্ক্ষিা অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে আনন্দ র‍্যালীতে নেতৃত্ব প্রদান করেন,উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. সামসুজ্জোহা।

 

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. সামসুজ্জোহা।

 

সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার।

 

বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম।

 

এসময় গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজার পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ওবাইদুল্লাহ, প্রধান শিক্ষিকা মাছুরা খাতুন প্রমুখ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল বিন হাসান, প্রধান শিক্ষক খোরশেদ আলম, আব্দুল মান্নান. সহকারী শিক্ষক রকিবুল ইসলাম প্রমুখ ।

 

মিনা দিবসের আয়োজনে গাংনী পৌর এলাকার ১২ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬ জন করে শিক্ষার্থী ও ১ জন করে শিক্ষক উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে ১টি টিফিনবক্স উপহার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!