নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার মান্নান টাওয়ার এর চাদঁপুর বোর্ডিং নামের
আবাসিক হোটেল থেকে রবিবার দুপুরে অভিযান চালিয়ে ২১ তরুণ তরুণীকে আটক করেছে
কালিয়াকৈর থানা পুলিশ ।
এলাকাবাসী ও পুলিশ সূএে জানা যায়, র্দীঘদিন যাবত ওই এলাকার মান্নান টাওয়ারের তিন তলায়
অবস্থিত চাঁদপুর বোর্ডিং নামের একটি আবাসিক হোটেল পরিচালিত হয়ে আসছে ।এর আগেও নারী
ব্যবসাসহ একাদিক অভিযোগ রয়েছে ওই আবাসিক হোটেলের বিরুদ্ধে ।এদিকে পাশেই রয়েছে একটি
সরকারী স্কুল ও কলেজ ও মসজিদ রয়েছে ।মাঝে মধ্যে পুলিশ অভিযান চালালেও ফের র্পূনরায় ব্যবসা শুরু করে
ওই হোটেল মালিক ।পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে অভিযান চালিয়ে ২১ তরুণ তরুণীকে
আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম জানান , ৯৯৯ ফোন পেয়ে আমরা আবাসিক
হোটেলে অভিযান চালায়। অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।
projonmo21.com Popular bangla online newsportal