নিজস্ব প্রতিবেদক
”সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায়
গাজীপুরের কালিয়াকৈরে শনিবার সকালে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ।দিবসটি উপলক্ষে
বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা সমবায় অধিদপ্তর ।
উপজেলা সমবায় র্কমর্কতা সাবিরা খানের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা র্নিবাহী র্কমর্কতা কাউছার আহামেদ,পল্লী উন্নয়ন র্কমর্কতা
আব্দুস সাত্তার প্রমূখ ।এসময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক র্কমর্কতারা,সুশিল সমাজ,
প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদ র্কমীরা ।
অনুষ্ঠানে বক্তারা জানান, সমবায়ের মাধ্যমে বেকারত্ব, দূরীকরণ, দারিদ্র্যতা দূরীকরণ, কৃষিকাজ, মৎস্য চাষ,
পশু পালন, দুগ্ধ উৎপাদন, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে
ঋণদান, জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন করা ।
অনুষ্ঠানের প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু করে ঢাকা-
টাঙ্গাইল মহাসড় পদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
projonmo21.com Popular bangla online newsportal