সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে সড়ক র্দূঘটনায় অটোচালক নিহত,আহত দুই

কালিয়াকৈরে সড়ক র্দূঘটনায় অটোচালক নিহত,আহত দুই

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুত বাজার এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শনিবার
দুপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকসা সংর্ঘষে শরীফ হোসেন(৪৫) নামের অটোচালক নিহত হয়েছেন ।এ
ঘটনায় আহত হয়েছে অটোরিকসার দুই যাত্রী ।পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক
রয়েছেন ।আহত দুই যাত্রীকে উদ্ধার করে সফিপুর খাজা বদরুদোজা মর্ডান হাসপাতালে ভর্তি করা
হয়েছে ।
নিহত ওই অটোচালকের গ্রামের বাড়ি ময়মনসিংহের সদর এলাকায় ।সে পল্লীবিদ্যুত মন্ডলপাড়া এলাকায়
ভাড়া থেকে অটোরিকসা চালাতেন ।এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করেছে নাওজোর কোনাবাড়ি হাইওয়ে
পুলিশ ।
স্থানীয়রা  ও হাইওয়ে পুলিশ সূত্র জানায় শনিবার দুপুর দেরটার দিকে চন্দ্রা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গের
একটি যাত্রীবাহী বাস যাত্রী ভর্তি অটোরিকসার পিছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটোরিকসার
চালক ও দুই যাত্রী গুরতর আহত হয় ।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সফিপুর মর্ডান হাসপাতালে নিলে
অটোচালককে র্কতব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন ।আহতরা চিকিৎস্যাধীন রয়েছেন ।ঘাতক
বাসটিকে(ঢাকা মেট্রো ব-১৫-৭৯২০) আটক করেছে নাওজোর হাইওয়ে পুলিশ ।চালক পলাতক রয়েছেন ।

নাওজোর হাইওয়ে পুলিশের ওসি রহিছ উদ্দিন জানান লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে নিহতের স্বজনদের
খবর দেয়া হয়েছে ।বাসটি আটক রয়েছে ।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!