নিজস্ব প্রতিবেদকঃ
নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,
বাংলাদেশ (বিডিইউ) কে তথ্য প্রযুক্তি বিষয়ক গবেষক তৈরির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার
আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। শনিবার সকালে গাজীপুরের
কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর একাডেমিক
ভবনে অনুষ্ঠিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
উপাচার্য এ আশাবাদ ব্যক্ত করেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, উন্নত প্রযুক্তির এই বিশ্বে আমাদের পিছিয়ে
থাকার কোন সুযোগ নেই, আমাদের প্রযুক্তি নির্ভও রাষ্ট্র গঠন করতেই হবে। প্রযুক্তি নির্ভর সমাজ এবং
রাষ্ট্র গঠনের জন্য এই বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ
এবং রাষ্ট্র বিনির্মাণে বিডিইউ এর শিক্ষার্থীরা অনন্য আবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।
এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান এর
সভাপতিত্বে ‘ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক
ড. মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ
আতাউর রহমান খান, আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা, সাইবার
সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাকিব হোসেন, সফটওয়্যার
ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: মশিউর রহমান, ডেটা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানজিম তাহারাত অর্পা, সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
সুজন চন্দ্র সূত্রধর, ছাত্রী হলের প্রভোস্ট মুনিরা আকতার লতা, প্রক্টর ফারজানা আক্তার। এডুকেশনাল
টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জান্নাতুল
ফেরদৌসী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদেও বিশ্ববিদ্যালয় ও বিভাগের পরিচিতি এবং
নিয়মকানুন সম্পর্কে অবহিত করা হয়। সবশেষে, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
projonmo21.com Popular bangla online newsportal