সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

কালিয়াকৈরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর টেকপাড়া এলাকায় শুক্রবার বিকালে গলায় ফাঁস দিয়ে আসিফ
হোসেন(২২) নামের আত্নহত্যা করেছেন ।ওই এলাকার সারোয়ার হোসেনের ছয়তলা ভবনের ফ্লাটে এ
ঘটনাঘটে ।
নিহত যুবক হলেন নওগাঁ জেলার মান্দা উপজেলার যাদপপুর গ্রামের আজিজুল হকের ছেলে ।সে বড় ভাই
আরিফের বাড়িতে শুক্রবার সকালে বেড়াতে এসে বিকাল পাচটার দিকে একটি ফাকা ফ্লাটে এ ঘটনা
ঘটায় ।
স্থানীয়রা , নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায় দুইবছর আগে একই এলাকার মিজানুর রহমানের মেয়ে
মাহফুজা আক্তারের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় ।বিয়ের পর থেকেই তাদের দুজনের মাঝে কলহ লেগেই
থাকতো ।এদিকে গত ১৯ অক্টোবর ৪০ দিনের শিশুকে রেখে তার অভিমান করে বাড়ি থেকে স্ত্রী চলে যায় ।স্ত্রী
চলে যাওয়ার পর থেকেই আসিফ মানসিক ভাবে ভেঙ্গে পরেন ।এদিকে শুক্রবার সকালে বড় ভাই আরিফ
হোসেনের বাসায় চাকরী করার উদ্দেশ্যে বেড়াতে আসে ।এদিকে বড় ভাই কারখানায় থাকায় ফাকা বাসা
থাকায় সামনের একটি ফাঁকা ফ্লাটের কক্ষে জানালার গ্রীলের সাথে গলায় উড়না পেচিয়ে আতœহত্যা
করেন ।পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ।
কালিয়াকৈর থানার পরির্দশক (অপারেশন)মোঃ জুবায়ের বলেন লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!