সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে সোয়েটার কারখানায় আগুন

কালিয়াকৈরে সোয়েটার কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক যুগিরচালা এলাকায় শুক্রবার বিকালে রহমত টেক্সটাইল নামক
সোয়েটার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।পরে ফায়ার সার্ভিসের চার ইউনিটের আধা ঘন্টার
চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ।
কারখানা সূত্র ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে ওই কারখানার ভবনের
পাচঁ তলায় ফেব্রিক্স গোডাউনে ইলেকট্রিক সট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে ।পরে
কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে চারটি ইউনিটের আধা
ঘন্টার চেষ্টার বিকাল ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে ।এত ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ হাজার টাকা বলে
জানিয়েছেন ওই কারখানার এডমিন অফিসার নজরুল ইসলাম তিনি আরো বলেন বিকাল সাড়ে তিনটার
দিকে ফেব্রিক্স গোডাউনে আগুন লাগে পরে ফায়ার সার্ভিসের লোকজন ও কারখানার ফায়ার ম্যানরা মিলে
আগুন নিয়ন্ত্রনে আনে ।এতে কেও আহত হয়নি ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহরাব হোসেন  ঘটনার সত্যতা
নিশ্চিত করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!