সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরের গাংনীর সীমান্ত এলাকা থেকে প্রায় ৪০ লক্ষ টাকার আতজবাজি উদ্ধার

মেহেরপুরের গাংনীর সীমান্ত এলাকা থেকে প্রায় ৪০ লক্ষ টাকার আতজবাজি উদ্ধার

 

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের জেলার গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১৫ হাজার ৯৬০ পিচ আতশবাজি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ।

আজ শুক্রবার দুপুরে কাজীপুর সীমান্ত এলাকা থেকে আতশবাজি গুলো উদ্ধার করা হয়।

 

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মজিবুল হকসহ বিজিবি জোয়ানরা কাজীপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারত থেকে আসা ১৫ হাজার ৯৬০ পিস আতশবাজি উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত আতশবাজি গুলোর আনুমানিক মূল্য ৩৯ লাখ ৯০ হাজার টাকা বলেও জানিয়েছেন বিজিবি’র ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!