কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
বিএনপি’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলকে গাজীপুরের
কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এক সংবর্ধনা ও বর্নাঢ্য
শোভা যাত্রার আয়োজন করে। সম্প্রতি তিনি লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বলে কালিয়াকৈর উপজেলা ও
পৌর বিএনপি তাকে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে
একটি রালি বের হয়। রালিটি কালিয়াকৈর বাসটার্মিনাল চত্বর প্রদক্ষিণ কওে বিএনপির দলীয় কার্যালয়ে
এসে শেষ হয়।
কালিয়াকৈর দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর
উপজেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান গোলাম রব্বানী। এ সময় কাজী ছাইয়েদুল আলম বাবুল তার বক্তব্যে
বলেন,অতীতের মতো জনগণের অধিকার রক্ষায় ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি যেমন জনগণের
পাশে ছিল ভবিষ্যতেও জনগণের ভোটাধিকার রক্ষা এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর দেশের
জনগণের সেবায় বিএনপি সর্বদায় পাশে থাকবে। তিনি বর্তমান প্রেক্ষাপটে জনগণকে শান্ত থাকতে
বলেন এবং প্রয়োজনীয় সংস্কার শেষে
দ্রুততম সময়ে নির্বাচন দিতে অন্তর্বতীকালীন সরকারের কাছে দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক
কামরুজ্জামান কামরুল, উপজেলা বিএনপির
যুগ্ন সম্পাদক কাজী মোশারফ হোসেন রবিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম
রফিক, বোয়ালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলী আজম খান, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি
নুরুল আমিন, আটাবহ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের
সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি, দপ্তর সম্পাদক রাকিব সরকার, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শাহনাজ
আক্তারসহ যুবদল, শ্রমিকদল,ছেচ্ছাসেবক দল,ছাত্রদল,জিয়া মঞ্চ সহ বিভিন্ন ইউনিটে নেতৃবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal