জাহাঙ্গীর আলম সবুজ ,মেহেরপুর প্রতিনিধি:
শুক্রবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড প্রাঙ্গণে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল প্রয়াত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা পিকআপ ও পরিবহন শ্রমিকদের আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, শ্রমিক নেতা ফারুক হোসেন, সাধারণ সদস্য বাচ্চু, জাকির হোসেন প্রমুখ। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হোটেল বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রোকনুজ্জামান।
এসময় পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মোঃ সাইফুল ইসলাম সহ শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া পরবর্তীতে সেখানে তবারক বিতরণ করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal