সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময়

কালীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময়

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট নাফিসা আরেফীন কালীগঞ্জ উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাফিসা আরেফীন গত ১১ সেপ্টেম্বর গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি’র সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, দেশব্যাপী বৈষম্যের কারণেই গত আগষ্টে বৈষ্যম্যবিরোধী আন্দোলন সংঘটিত হয়। আন্দোলনের পরেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মাদক, চাঁদাবাজী, যানজট, অপরিকল্পিত ভবন নির্মাণ, ভূমি জবরদখল বন্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। উপজেলা প্রশাসন ও থানা জনগণের সম্পদ এবং আস্থার স্থান। এসব স্থান কেউ ক্ষতিগ্রস্থ করবেন না। মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, তাঁদের সম্মান দিয়ে কথা বলা উচিত। সবাইকে সব সময় সচেতন থাকতে হবে। এক সময় বৈষম্য ঠিক হয়ে যাবে। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা লেখাপড়ায় ফিরে যাও, বাবা মায়ের স্বপ্নকে বাস্তবায়ন করো।

জেলা প্রশাসক উপজেলা ও পৌর ভূমি অফিস এবং পৌর কার্যালয় পরিদর্শণ শেষে সমাজসেবা অধিদফতরের আওতায় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহায়তায় ভিক্ষুক পূনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৩টি অটোরিক্সা, ১টি দোকান ও ৪৪টি ছাগল বিতরণ করেন।

এসময় কালীগঞ্জের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, থানা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, ইসলামী আন্দোল উপজেলা শাখার সভাপতি ইজহারুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সদস্য শরীফুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!