নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা সরকার বাড়ি বাজার এলাকায় সোমবার বিকালে পাচটার দিকে তাসনুভা মাহবুব মাহি(১৭) নামের দশম শ্রেনীর শিক্ষার্থীর ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।নিহত শিক্ষার্থী হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ
উপজেলার বিরহীমপুর গ্রামের মাহবুব মন্ডলের মেয়ে ।নিহত শিক্ষার্থী উপজেলার পূর্বচান্দরা সরকার বাড়ি বাজার এলাকার লাবু সরকারের বাড়িতে বাবা মায়ের সাথে বাড়া থেকে চান্দরা আইডিয়াল স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন ।পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় নিহতের মা দুলালী বেগম স্থানীয় একটি পোষাক তৈরি কারখানায় চাকরি করেন ।আর পিতা ছোটখাট ব্যবসা করেন ।প্রতিদিনের মতো বাবা কাজে চলে যায় আর মা দুপুরে কারখানা থেকে দুপুর খাবার খেতে আসে ।পরে দুপুরে খাবার শেষে মাহি কে বাসায় রেখে কারখানায় চলে যান ।এদিকে বিকাল সাড়ে চারটার দিকে কারখানা থেকে বাসায় ফিড়ে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ।এসময় অনেক ডাকাডাকির পর মাহির কোন সারাশব্দ না পেয়ে জানালার ফাক দিয়ে দেখেন ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচানো অবস্থায় মাহির ঝুলন্ত লাশ ।পরে বিষয়টি পুলিশকে জানালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘরের দরজা ভেঙ্গে মাহির ঝুলন্ত লাশ উদ্ধার করে ।পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছেন এটি আত্নহত্যা ।তবে আত্নহত্যার কারন জানাযায়নি ।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ।
কালিয়াকৈর থানার এস আই ওয়ালিয়ুর রহমান বলেন লাশ গলায় উড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে ।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদীন ।
projonmo21.com Popular bangla online newsportal