সর্বশেষ :
Home / সারাদেশ / গাংনীতে দুই বিঘা জমির বাঁধা কপি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা ক্ষতি দেড় লাখ টাকা 
গাংনীতে দুই বিঘা জমির বাঁধা কপি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা ক্ষতি দেড় লাখ টাকা 

গাংনীতে দুই বিঘা জমির বাঁধা কপি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা ক্ষতি দেড় লাখ টাকা 

 

 

জাহাঙ্গীর আলম সবুজঃ মেহেরপুরের গাংনীর পোড়াপাড়া মাঠে এক কৃষকের দুই বিঘা জমির বাঁধা কপি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার রাতে তারা আগাছা নাশক বিষ প্রয়োগ করে কপি ক্ষেত নষ্ট করে। এতে অন্ততঃ দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগী কৃষক। ওই কৃষকের নাম হাফিজুর রহমান হাপু। তার বাড়ি গাংনী উপজেলার গাড়াডোব পুকুর পাড়ায়।

 

কৃষক হাফিজুর রহমান হাপু জানান, বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিয়ে তিনি কপি চাষ করেছেন। সবেমাত্র কপি বাঁধা শুরু হয়েছে। কপি বিক্রি করে তিনি ঋণ পরিশোধ করবেন বলে আশা করছিলেন। গতকাল শুক্রবার সকালে এসে কপি ক্ষেতের সব কপি পুড়ে গেছে দেখতে পান। দৃর্বৃত্তরা আগাছা নাশক বিষ প্রয়োগ করেছেন বলে ধারণা করছেন তিনি। পূর্ব শত্রতার জের ধরে এ ধরণের কাজ করতে পারে বলে মন্তব্য ওই কৃষকের।

 

কৃষক হাফিজুর রহমান আরো জানান, ছয়মাস আগে তিনি কলা গাছ রোপন করেছিলেন। সেসময়ও দুর্বৃত্তরা কলাক্ষেত কেটে বিনষ্ট করে। কারা এধরণের ক্ষতি করছে তা বুঝে উঠতে পারছেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!