নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পূর্বপাড়া এলাকার একটি কলাবাগানের ঝোপঝাড়ে এক
নবজাকত (কন্যা) কুড়িয়ে পায় স্থানীয়রা। নবজাতকের কোনো অভিভাবক না পাওয়ায় বৃহস্পতিবার এক
পোষাক কারখানার শ্রমিক নবজাতকটিকে পালন করার দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার বিষয়টি তারা থানা
পুলিশকেও অবহিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার আন্দারমানিক পূর্বপাড়া এলাকার সুরুজ আলীর বাড়ির পাশের
একটি কলাবাগান থেকে গত বুধবার দিবাগত মধ্যরাতে এক শিশুর কান্নার শব্দ পান। পরে সরুজ আলী
আশপাশের লোকজনদের নিয়ে ওই কলাবাগানে গিয়ে এক নবজককে দেখতে পান। পরে তারা শিশুটিকে উদ্ধার
করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে তার নাবি কাটাসহ অন্যান্য চিকিৎসা দেন। নবজাতক
পাওয়ার খবর পেয়ে গাজীপুরের কাশিমপুর এলাকার একটি কারখানা শ্রমিক সুমন হোসেন ও তার স্ত্রী
গৃহিনী সুরাইয়া জাহান ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি নবজাতকটির দায়িত্ব নেন।
কারখানা শ্রমিক সুমন হোসেন বলেন, তারা বিয়ে করেছেন প্রায় ১২ বছর। তাদের সংসারে কোনো
সান্তান নেই। নবজাতক সেখানে পাওয়া গেছে তার পাশের তার ছোট ভাই বসবাস করে। তার কাছ থেকে
খবর পেয়ে স্ত্রীকে নিয়ে সেখানে গিয়ে নবজাতকটিকে পালন করার ই”ছা পোষান করলে স্থানীয়রা তাকে
বুঝিয়ে দেন। পরে বিষয় কালিয়াকৈর থানা পুলিশকেও লিখিতভাবে অবহিত করা হয়েছে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুল হুদা বলেন, নবজাতকটিকে কারা ফেলে গেছে সে
বিষয়ে তদন্ত করা হ”েছ। এছাড়া তার দায়িত্ব বা দত্তক হিসাবে ওই পরিবারের কাছে হাস্তান্তর করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal