নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে গত বুধবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন
ছিনতাইকারীকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ ।পরে বৃহস্পতিবার সকালে আটককৃতদের
গাজীপুর জেল হাজতে প্রেরণ করে পুলিশ ।
আটককৃতরা হলেন চাপাইনবাবগঁঞ্জের গোমস্তাপুর উপজেলার আব্দুল বারেকের ছেলে সিয়াম
আহমেদ(১৯),কুড়িগ্রামের ভুরঙ্গামাড়ী উপজেলার বাশজানি গ্রামের আনোয়ার আজমীরের ছেলে রাব্বি
হাসান(১৯) ও কুড়িগ্রামের ভুরঙ্গামাড়ী উপজেলার দলডাঙ্গা গ্রামের সাইদুর রহমানের ছেলে আলফাজ
হোসেন হৃদয়(১৮) ।
পুলিশ সূত্র জানায় গতকাল বুধবার রাত আটটার দিকে চন্দ্রা এলাকার চন্দ্রা টু নবীনগর মহাসড়কের পাশে
ড্রেসম্যান কারখানার সামনে ছিনতাইয়ের প্র¯‘তি কালে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন
।এসময় আটককৃদের কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ ।
এ ঘটনায় আটটকৃতদের বিরুদ্ধে মামরা রজু করে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেল হাজতে প্রেরন
করেন ।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন আটককৃতদের মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে পাঠানো
হয়েছে ।
projonmo21.com Popular bangla online newsportal