সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে সড়ক র্দুঘটনায় মোটরসাইকেল চালক নিহত আটক ১

কালিয়াকৈরে সড়ক র্দুঘটনায় মোটরসাইকেল চালক নিহত আটক ১

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাটার ঢাল এলাকায় গত মঙ্গলবার রাতে মৌচাক টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে কভারভ্যান ও মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন ।এ ঘটনায় ঘাতক কভারভ্যান ও তার চালককে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী ।

নিহত ব্যক্তি হলেন উপজেলার মৌচাক ভান্নারা বাজার এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে নজরুল ইসলাম(৪০) ।সে স্থানীয় হ্যামকো কারখানায় চাকরি করতেন ।

আটককৃত চালক হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার সিদিরআলী গ্রামের আব্বাস কাজীর ছেলে সামশুল কাজী(৫০) ।

স্থানীয়রা ও পুলিশ সূত জানায় মঙ্গলবার রাত দশটার দিকে ডিউটি শেষে কারখানা থেকে মোটরসাইকের যুগে বাসায় ফিরছিলেন নজরুল ।এসময় মৌচাক টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের মৌচাক বাটার ঢাল এলাকায় পৌছালে মৌচাকগামী একটি কভারভ্যান মোটরসাইকেরটিকে সামনে থেকে ধাক্কা দেয় নজরুল মোটরসাইকেল থেকে পড়ে গেলে এসময় তার বুকের উপর দিয়ে কভারভ্যানের চাকা উঠে গেলে গুরতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোসনা করেন ।এদিকে ঘটনাস্থলেই কভারভ্যান ও তার চালককে আটক করে স্থানীয়রা মৌচাক ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করেন ।

 

মৌচাক ফাঁড়ি পুলিশের এস আই আব্দুল সালাম বলেন কভারভ্যান ও তার চালককে আটক করে পুলিশ হেফাজতে রাখা রাখা হয়েছে ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!