সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

 

নিজস্ব প্রতিবেদক:

জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক প্রতিবেদন একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় সোমবার সকালে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির নেতার্কমীরা ।
পৌর বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সম্পাদক খন্দকার জুলফিকার রহমান জনি,জেলা শ্রমিকদলের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব উদ্দিন,পৌর যুবদলের সভাপতি আমজাদ হোসেন,শাহীনুজ্জামান,রিয়াজ উদ্দিন,শওকত হোসেন খান,মোঃ কাইয়ুম , পৌর ৭ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি এরশাদ আহমেদ, সোহেল রানা প্রমুখ ।এসময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন সাইজুদ্দিন আহম্মেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিত প্রানকর্মী ও নেতা । তিনি বিএনপির নেতা হিসেবে বিগত দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে তার গৌরবউজ্জল ভূমিকা রয়েছে ।তাছাড়া র্দীঘদিনের রাজনৈতিক জীবনে কখনোই শহীদ প্রেসিডেন্ট জিয়্উার রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়নি ।অথচ সাইজুদ্দিনকে এবং আমাদের দলকে ব্রিবত করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসাবে গত ১৩ অক্টোবর একটি জাতীয় পত্রিকায় যে সংবাদ প্রচারিত হয়েছে তা সর্ম্পূন মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট ও ষড়যন্ত্রমূলক ।এছাড়া প্রচারিত সংবাদে ৩২ শতাংশ জমি ও দোকানের কথা বলা হয়েছে তা সাইজুদ্দিনের রেজিষ্ট্রিকৃত সম্পতি ।বিগত সরকারের আমলে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের নির্দেশে গাজীপুরের সাবেক এসপি হারুনের প্রত্যক্ষ মদদে সাইজুদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এই ৩২ শতাংশ জমি জোড়র্পূবক দখল করে নেয়া হয় ।একই সঙ্গে ঝুট ব্যবসা ও অন্যান দখল সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সর্ম্পূন মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক ও বানোয়াট ।যার কোন তথ্য প্রমান ঐ রির্পোটার দিতে পারবেনা ।
বক্তারা আরো বলেন অত্যন্ত দৃঢ়তার সাথে এই প্রকাশিত সংবাদ ঘৃনা প্রতিবাদ জানা”িছ সেই সাথে যারা এই সংবাদেও রির্পোটারকে প্ররোচিত করেছে তারা প্রত্যেকেই জুলাই আগষ্টে বিপ্লবে সফিপুরে নিহত ছাত্র জনতার হত্যার মামলার আসামী এবং পতিত স্বৈরাচারের দালাল ।তাই সংবাদকর্মীদের প্রতি আহবান জানাই পতিত স্বৈরাচারের দোসরদের এই হীন চক্রান্তের বিরুদ্ধে আপনাদের লেখনীর মাধমে প্রকৃত সত্য তথ্য উদগাঠন করে সংবাদ প্রকাশের আহবান করছি ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!