আব্দুল আল মামুন,বিশেষ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেছেন বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি কৃষিবিদ খন্দকার আকবর হোসেন বাবলু।
শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন খন্দকার আকবর হোসেন বাবলু । এ সময় দৌলতপুর কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে এই বিএনপি নেতাকে বরণ করে নেয়। এ সময় বিএনপি নেতা হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকলের কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন। এই বিএনপি নেতা বলেন, আমারা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাছ করে যাচ্ছি। সবাইকে নিয়ে ভাল থাকতে চাই। এসময় শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal